শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ইরানে পরিবর্তনের ঢেউ: গত ৫০ বছরের বড় আন্দোলন

    ইরানে পরিবর্তনের ঢেউ: গত ৫০ বছরের বড় আন্দোলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত পাঁচ দশকে ইরান ধারাবাহিকভাবে বড় বড় বিক্ষোভয়ের মুখোমুখি হয়েছে, যা দেশটির রাজনীতি ও সামাজিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলেছে।

    ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় পর্যন্ত বড় বিক্ষোভগুলো তুলে ধরা হলো।

    ১৯৭৯: ইসলামি বিপ্লব

    ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানে শিক্ষার্থী, তেলশ্রমিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ রাজনৈতিক স্বাধীনতার দাবিতে রাস্তায় নামে। এসব আন্দোলনের চাপে পড়েন তৎকালীন স্বৈরশাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি মারাত্মক অসুস্থ অবস্থায় শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন।

    ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব সফল হয় এবং তার নিয়ন্ত্রণে একটি কঠোর শিয়া ধর্মতান্ত্রিক সরকার গঠিত হয়। নতুন সরকার হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ১৯৮০–এর দশকের ইরান-ইরাক যুদ্ধের রক্তক্ষয়ী পরিস্থিতি ও কঠোর দমন-পীড়নের কারণে বহু বছর বড় ধরনের বিক্ষোভ থেমে যায়।

    ১৯৯৯: শিক্ষার্থী আন্দোলন

    ‘চেইন মার্ডার’ নামে পরিচিত একাধিক হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

    এই আন্দোলনে অন্তত তিনজন নিহত হন এবং প্রায় ১ হাজার ২০০ জনকে আটক করা হয়।

    ২০০৯: গ্রিন মুভমেন্ট

    ২০০৯ সালের গ্রীষ্মে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনকে কারচুপির মাধ্যমে করা হয়েছে—এমন অভিযোগ তোলে সংস্কারপন্থি বিরোধীরা।

    এরপর কয়েক মাস ধরে সারা দেশে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়, যা ‘গ্রিন মুভমেন্ট’ নামে পরিচিত হয়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযানে কয়েক ডজন মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ গ্রেফতার হন।

    ২০১৭–২০১৮: অর্থনৈতিক বিক্ষোভ

    খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা কমানোর সরকারি পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। ইরানের মাশহাদ শহর থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

    এই ঘটনায় ২০ জনের বেশি মানুষ নিহত হন এবং শতাধিক মানুষ গ্রেফতার হন।

    ২০১৯: জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিক্ষোভ

    সরকার ভর্তুকিপ্রাপ্ত পেট্রলের দাম বাড়ানোর ঘোষণা দিলে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় বহু পেট্রল পাম্প, ব্যাংক ও দোকানপাটে আগুন দেওয়া হয়।

    খবরে বলা হয়, এই আন্দোলনে ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরো দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়।

    ২০২২: মাহসা আমিনি আন্দোলন

    ২০২২ সালের সেপ্টেম্বরে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হেফাজতে নেওয়ার পর তার মৃত্যু হয়।

    জাতিসংঘের তদন্তকারীরা পরে জানান, তার মৃত্যুর পেছনে শারীরিক নির্যাতনের দায় ইরানের ওপর বর্তায়। কয়েক মাসব্যাপী দমন অভিযানে ৫০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ২২ হাজারের বেশি মানুষ আটক হন। তবুও আজও অনেক নারী হিজাব পরতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছেন।

    ২০২৫–২৬: রিয়াল সংকট ও বিক্ষোভ

    নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়া এবং ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের অর্থনীতি চরম সংকটে পড়েছে। এতে দেশটির মুদ্রা রিয়ালের মান ধসে পড়েছে—এক ডলারের দাম দাঁড়ায় ১৪ লাখ রিয়ালে।

    এরপরই বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা রাতের সমাবেশের ডাক দিলে সরকার ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এই আন্দোলন এখনো চলছে। যা এরই মধ্যে ব্যাপক সহিংসতায় রূপ নিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন