শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ২০২৬ সালের শুরুতেই দেশে এসেছে ৭৭ কোটি ডলার রেমিট্যান্স

    ২০২৬ সালের শুরুতেই দেশে এসেছে ৭৭ কোটি ডলার রেমিট্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের জানুয়ারির প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি মার্কিন ডলার, যা দৈনিক গড় হিসেবে প্রায় ১২ কোটি ৮৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি আরও জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ৬ জানুয়ারির একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১,৭০৩ কোটি ৫০ লাখ ডলার, যা বছরের ব্যবধানে প্রায় ১৯.৭০ শতাংশ বেড়েছে।

    পূর্ববর্তী মাসগুলোর রেমিট্যান্সের হিসাব অনুযায়ী, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। নভেম্বর মাসে রেমিট্যান্স ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার এবং আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার এসেছে।

    এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩,৩২৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন