শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • পুঁজিবাজারে নতুন কোম্পানি আনার জন্য বিএসইসির ইতিবাচক পদক্ষেপ

    পুঁজিবাজারে নতুন কোম্পানি আনার জন্য বিএসইসির ইতিবাচক পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুঁজিবাজারে নতুন, উচ্চমানের কোম্পানি তালিকাভুক্তির সম্ভাবনা এখন আরও বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, সম্প্রতি আইপিও রুলস গেজেটে প্রকাশিত হয়ে কার্যকর হওয়ায়, এই নীতিমালা নতুন কোম্পানিকে পুঁজিবাজারে আনার সুযোগ ও সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়েছে।

    বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএমবিএ’র সদস্যরা ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্টে দক্ষ হয়ে ভালো কোম্পানিগুলোকে বাজারে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিএসইসি সবসময়ই ইতিবাচক মনোভাব নিয়ে এই প্রক্রিয়ায় সহায়তা করবে।

    চেয়ারম্যানের মতে, পুঁজিবাজারের ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও কর্পোরেট অ্যাডভাইজরি ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোর দক্ষতা, সক্ষমতা এবং নৈতিকতা বৃদ্ধির দিকে জোর দেওয়া প্রয়োজন। এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং বাজারে আগ্রহ আরও উসকে দেবে।

    সাক্ষাৎ অনুষ্ঠানে কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক ও তাদের ওয়েবপোর্টালে তথ্যবহুল ও প্রামাণ্য কনটেন্ট থাকা উচিত। এ ধরনের ওয়েবপোর্টাল বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্টদের পুঁজিবাজার সম্পর্কে সচেতন করে আরও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

    সভায় বিএসইসির অন্যান্য কমিশনার ও পরিচালকরা উপস্থিত ছিলেন। বিএমবিএ’র নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে এবং পুঁজিবাজারের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন