বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল: ইউরোপে তুষারপাতের প্রভাব

    ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল: ইউরোপে তুষারপাতের প্রভাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যাপক ও ভারী তুষারপাতে ইউরোপজুড়ে প্রাণ হারিয়েছেন ৬ জন, পাশাপাশি বিভিন্ন দেশে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এ তথ্য প্রকাশ করেছে বিবিসি।

    নিহতদের মধ্যে ৫ জন ফ্রান্সের, আর একজন নিহত হয়েছে দক্ষিণপূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার রাজধানী সারায়েভোতে। ফ্রান্সে নিহতদের মৃত্যুর কারণ ছিল বরফ জমে থাকা সড়কে গাড়ির চাকা পিছলে যাওয়াজনিত দুর্ঘটনা। অন্যদিকে, সারায়েভোতে নিহত ব্যক্তি মারা গেছেন গাড়ির ওপর গাছ উপড়ে পড়ার ফলে।

    বলকান অঞ্চলের দেশগুলো, বিশেষ করে বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনাসহ, তুষারপাতের সঙ্গে ভারী বর্ষণেরও সম্মুখীন হচ্ছে।

    ফ্রান্সের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত গতকাল এক বিবৃতিতে বলেছেন, সামনের কয়েক দিন তুষারপাত অব্যাহত থাকবে। তিনি নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া দপ্তর ফ্রান্সের মোট ৯৬টি জেলার মধ্যে ৩৮টিতে কমলা সতর্ক সংকেত জারি করেছে।

    ফ্রান্সের রাজধানী প্যারিসের রোইসি-চার্লস ডি গাউল্লে বিমানবন্দর মঙ্গলবার ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। একই দিনে, নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফোল বিমানবন্দরও ৪ শতাধিক ফ্লাইট বাতিল করেছে।

    ফ্লাইট বাতিলের কারণে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। স্পেনের নাগরিক জাভিয়ের সেপুলভেদা আমস্টারডাম থেকে নরওয়েতে যাওয়ার জন্য শিফোল বিমানবন্দরে আসেন, কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি এবং অন্যান্য হাজার হাজার যাত্রী আটকা পড়েন।

    রয়টার্সকে তিনি জানান, বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের কারণে কোলাহলপূর্ণ, হতাশাজনক ও বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন