শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • দেশের বাজার স্থিতিশীল রাখতে ৬ দেশ থেকে তেল আনা হবে

    দেশের বাজার স্থিতিশীল রাখতে ৬ দেশ থেকে তেল আনা হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সরকার বিশ্বের ছয়টি দেশ থেকে সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে জি-টু-জি (G2G) চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্রয় প্রক্রিয়া চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী পরিচালিত হবে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চীনের পেট্রো চায়না ও ইউনিপেক, ভারতের আইওসিএল, থাইল্যান্ডের ওকিউটি, আরব আমিরাতের ইএনওসি, ইন্দোনেশিয়ার বিএসপি এবং মালয়েশিয়ার পিটিএলসিএল থেকে জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

    মোট এই আমদানিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা। একই বৈঠকে মসুর ডাল, সার এবং সয়াবিন তেল আমদানি সম্পর্কিত প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের লক্ষ্য হচ্ছে জ্বালানি ও প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা এবং দেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন