বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নির্বাচনপূর্ব মুহূর্তে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

    নির্বাচনপূর্ব মুহূর্তে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছাবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। আগমনের পরপরই তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যেই কূটনৈতিক কার্যক্রম শুরু করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ঢাকায় আসছেন তিনি, যা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় পা রেখেই ব্যস্ত সময় কাটাবেন নতুন এই রাষ্ট্রদূত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসতে পারেন। তার প্রধান লক্ষ্য থাকবে বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভূমিকা জোরদার করা। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণেও সক্রিয়ভাবে কাজ করবেন তিনি।

    রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের যোগদানের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে ক্রিস্টেনসেনের আগমন, কূটনৈতিক অগ্রাধিকার ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

    ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। এই পূর্ব অভিজ্ঞতা ও পরিচিতি নতুন দায়িত্ব পালনে তাকে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন