বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ট্রাম্পের পোস্টে যুক্তরাষ্ট্রে আতঙ্কিত বাংলাদেশি কমিউনিটি

    ট্রাম্পের পোস্টে যুক্তরাষ্ট্রে আতঙ্কিত বাংলাদেশি কমিউনিটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এখন অনেকটা নীরবতা। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে চলমান ধরপাকড় ও কঠোর নীতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে গেছে। সোমবার (৬ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশিদের বিষয়ে যে তথ্য প্রকাশ করেছেন, তা স্থানীয় কমিউনিটিতে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

    ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা কতটা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন তা তুলে ধরা হয়েছে। তালিকায় দেখা যায়, ২০তম অবস্থানে বাংলাদেশি পরিবার রয়েছে, যাদের ৫৪ শতাংশ সরকারি সুবিধা পাচ্ছে।

    অভিবাসীদের বিরুদ্ধে এমন কঠোর মন্তব্যের কারণে অনেকেই উদ্বিগ্ন। তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও আইনজীবী মঈন চৌধুরী আশ্বস্ত করেছেন, “যারা বৈধভাবে বসবাস করছেন তাদের ভয়ের কিছু নেই। তবে যারা অবৈধভাবে সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “ভুল তথ্য দিয়ে সরকারি সুবিধা গ্রহণ করলে গ্রিন কার্ড বাতিলের ঝুঁকি রয়েছে।”

    এছাড়া, ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট শাসিত পাঁচটি অঙ্গরাজ্যে ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন স্থগিত করেছে। এর ফলে চাইল্ড কেয়ার ও বিভিন্ন সামাজিক সেবা বন্ধ হতে পারে, যা স্থানীয় অভিবাসী সম্প্রদায়ের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

    নিউইয়র্কসহ অন্যান্য অভিবাসী অধ্যুষিত এলাকা এখন আইন মেনে চলার পাশাপাশি সতর্ক থাকতে বলছে অভিবাসন বিশেষজ্ঞরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন