নতুন বছরে প্রথম পুঁজিবাজারে পতন, ডিএসই সূচক কমল

নতুন বছর শুরুতেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দেশের পুঁজিবাজার। বছরের প্রথম দুই কার্যদিবস অধিকাংশ শেয়ারে দর বাড়ার পাশাপাশি সূচক ও লেনদেনও বেড়েছিল। তবে নতুন বছরের তৃতীয় কার্যদিবস সোমবার (৫ জানুয়ারি) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৪৯৫৫ পয়েন্টে নেমেছে। একই সময়ে ডিএসই-৩০ সূচকও ১ পয়েন্ট কমে ১৮৮৬ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক অপরিবর্তিত থেকে ১০০৬ পয়েন্টে রয়েছে।
দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণও হ্রাস পায়। সোমবার মোট লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৮২ লাখ টাকা, যা আগের কার্যদিবসের (৫৩৭ কোটি ৪১ লাখ টাকা) তুলনায় ৫১ কোটি ৫৯ লাখ টাকা কম।
বিপরীতে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৩,৮৩৯ পয়েন্টে উঠেছে। সেখানে ১৬০ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির শেয়ারের দর বাড়েছে, ৭৬টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারে মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় কম।
বাজার বিশ্লেষকরা জানান, বছরের শুরুতে সূচকের ওঠানামা স্বাভাবিক নিয়মিত প্রবণতা, তবে বিনিয়োগকারীদের জন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।