বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি

    সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীর—এই তিন ভৌগোলিক ফ্রন্টে একযোগে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ পেয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের শীর্ষস্থানীয় সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির চার বছর মেয়াদি একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনার আওতায়ই একাধিক ফ্রন্টে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে।

    এই প্রস্তুতির অংশ হিসেবে আধুনিক যুদ্ধ কৌশলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনায় স্যাটেলাইটে আঘাত হানা, মহাকাশভিত্তিক সক্ষমতা ব্যবহার করে ভূপৃষ্ঠের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে, যা ইসরায়েলের সামরিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করছে।

    চ্যানেল ১২ জানায়, তিনটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রের মধ্যে ইরানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইসরায়েল। দেশটির গোয়েন্দা ও সামরিক মহলের আশঙ্কা, তীব্র মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে ইরানে চলমান বিক্ষোভ থেকে জনগণের মনোযোগ সরাতে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

    এই প্রেক্ষাপটে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সরকারবিরোধী আন্দোলনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এমনকি সংস্থাটি দাবি করেছে, ইরানের চলমান বিক্ষোভ সংগঠনে তাদের ভূমিকা ছিল।

    গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দমন করতে গিয়ে চাপে পড়েছে ইরানের ইসলামি সরকার। সংঘর্ষে একাধিক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন। অনেক আন্দোলনকারী বর্তমান শাসনব্যবস্থার অবসান চেয়ে ১৯৭৯ সালের আগে বিদ্যমান রাজতন্ত্র পুনর্বহালের দাবিও তুলেছেন।

    উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের পতন ঘটে এবং ক্ষমতায় আসে ইসলামপন্থি সরকার।

    এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে যেতে পারে। তার ভাষ্য অনুযায়ী, সেই অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও ইতোমধ্যে নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন