শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম

শেয়ার বাজারে জেড ক্যাটাগরিতে ৯ কোম্পানি, ঋণ সুবিধা বন্ধ

শেয়ার বাজারে জেড ক্যাটাগরিতে ৯ কোম্পানি, ঋণ সুবিধা বন্ধ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় ৯টি কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। ফলে এই কোম্পানিগুলোর শেয়ারে শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা আর প্রযোজ্য হবে না।

রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ওই ৯টি কোম্পানির শেয়ার সোমবার (৫ জানুয়ারি) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড, জেমিনি সি ফুড ও বেস্ট হোল্ডিংস।

এদিকে, সোমবার থেকে ‘জেড’ ক্যাটাগরিতে হওয়ার সময়কালে কোম্পানিগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না। সব স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের মার্জিন ঋণ সুবিধা স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে ডিএসই।

ডিএসই জানিয়েছে, ২০২৪ সালের ২০ মে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশের পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন