বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ভেনেজুয়েলা অভিযানকে সমর্থন: ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

    ভেনেজুয়েলা অভিযানকে সমর্থন: ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্যে সমর্থন ও অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    শনিবার রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে মার্কিন ডেল্টা ফোর্স প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করে। বর্তমানে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে রাখা হয়েছে মাদুরোকে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসে জড়িত থাকা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের অভিযোগে বিচার কার্যক্রম শুরু হবে।

    এই সামরিক পদক্ষেপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানান। তিনি বলেন,
    “স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে আপনার সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য আপনাকে অভিনন্দন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সেনাদের দৃঢ়তা ও সাহসিকতাকে আমি স্যালুট জানাই।”

    নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ভেনেজুয়েলা ইস্যুতে বিশ্ব রাজনীতির মেরুকরণ আরও স্পষ্ট হয়ে উঠছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন