বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ভেনেজুয়েলার তেলখাতের চার কোম্পানিতে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা

    ভেনেজুয়েলার তেলখাতের চার কোম্পানিতে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি মন্ত্রণালয় ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয়ে জড়িত চারটি কোম্পানি ও তাদের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    ফলে যুক্তরাষ্ট্রে এই চার তেল কোম্পানি কিংবা কোম্পানির কর্মকর্তাদের কোনো সম্পদ থাকলে সেগুলো আর ব্যবহার করতে পারবে না কোম্পানিগুলোর কর্তৃপক্ষ কিংবা কর্মকর্তারা। কোম্পানিগুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মীরা যুক্তরাষ্ট্রে প্রবেশও করতে পারবেন না।

    ট্রেজারি মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি বলা হয়েছে, “নিষেধাজ্ঞার আওতায় পড়া এই চার কোম্পানি এবং কোম্পানির কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ।”

    পৃথক এক বিবৃতিতে মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট এবং পরিষ্কার— আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রে বন্যার মতো মাদক সরবরাহকারী অবৈধ মাদুরো সরকারকে তেল রপ্তানি থেকে মুনাফা তুলতে দেবো না।”

    প্রসঙ্গত, ২০১৭ সালে যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, সে সময় থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করতেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরও প্রেসিডেন্ট মাদুরোর ব্যাপারে তার মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি।

    দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোর ওপর সর্বাত্মক অবরোধ জারি করেছেন। গত ডিসেম্বরের মাঝামাঝি তিনি ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার বেশ কিছু ট্যাংকার জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার যে কোনো ট্যাংকার জাহাজ দেশটির বন্দর ছেড়ে গেলে বা ভেনেজুয়েলায় প্রবেশ করার চেষ্টা করলেই সেগুলোকে জব্দ করা হবে।

    গত ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার চারটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই জাহাজগুলো তেল রপ্তানির কাজে ব্যবহার করা হতো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন