শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের অভূতপূর্ব সাফল্য

    ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের অভূতপূর্ব সাফল্য
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিবহন ধর্মঘট, শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি ও বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশের প্রধান সমুদ্রবন্দরটি কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে আগের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছে।

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২৫ সালে বন্দরে ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউস কনটেইনার এবং ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এক বছরে ৪,৪০৬টি জাহাজ এসেছে, যা সর্বোচ্চ রেকর্ড। ২০২৪ সালের তুলনায় কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪.০৭%, কার্গো হ্যান্ডলিংয়ে ১১.৪৩% এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১০.৫০% প্রবৃদ্ধি দেখা গেছে।

    সিডিডিএল পরিচালিত টার্মিনালগুলো জুলাই–ডিসেম্বর সময়ে ৬ লাখ ৯৮ হাজার ৬৬৮ টিইইউস হ্যান্ডলিং করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.১৯% বেশি। অক্টোবর মাসে এককভাবে ২০.১৫% প্রবৃদ্ধি দেখা গেছে। লজিস্টিক চ্যালেঞ্জ সত্ত্বেও জাহাজের ওয়েটিং টাইম উল্লেখযোগ্যভাবে কমেছে।

    চট্টগ্রাম বন্দরের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫,৪৬০ কোটি ১৮ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৭.৫৫% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সরকারের কাছে প্রদান করা রাজস্ব ১,৮০৪ কোটি ৪৭ লাখ টাকা। বন্দরের কার্যক্রম জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন