বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ওমানে প্রবাসী নিয়োগে নতুন কড়াকড়ি

    ওমানে প্রবাসী নিয়োগে নতুন কড়াকড়ি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাসী কর্মীদের জন্য ওমানের প্রবেশ নীতি আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় প্রবাসী কর্মীরা ওমানে প্রবেশের আগে তাদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই করানো বাধ্যতামূলক হবে। পাশাপাশি, ভুয়া সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে ওমান সরকার।

    ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লাহ আল শেখ বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো শ্রমবাজার নিয়ন্ত্রণ, ভুয়া সনদ জালিয়াতি রোধ এবং গুরুত্বপূর্ণ খাতে কর্মীদের মান উন্নত করা।

    নতুন নিয়ম অনুযায়ী, প্রকৌশল, লজিস্টিকস ও হিসাবরক্ষণসহ নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে ইচ্ছুক প্রবাসীদের ওমানে প্রবেশের আগে স্বীকৃত খাতভিত্তিক দক্ষতা ইউনিটের মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই ও অনুমোদন নিতে হবে। যাচাই সম্পন্ন হওয়ার পরই লাইসেন্স দেওয়া হবে এবং লাইসেন্স অনুমোদিত হলে তবেই প্রবেশ অনুমতি দেওয়া হবে।

    শ্রম মন্ত্রণালয় জানায়, তারা পেশাগত শ্রেণিবিন্যাস সনদ ও কর্মের লাইসেন্স জাল করার একাধিক ঘটনা শনাক্ত করেছে। এ ধরনের কাজকে ওমানি আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, কর্মী ও নিয়োগকর্তা—উভয়ের দায়িত্ব হলো কেবল অনুমোদিত সংস্থা থেকেই লাইসেন্স সংগ্রহ করা এবং সেগুলোর সত্যতা যাচাই করা।

    নিয়ম ভাঙলে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং আদালতে মামলার মুখোমুখি হতে হতে পারে। এছাড়া, যারা এসব অনিয়মে সহায়তা করবে বা চোখ বন্ধ করে থাকবে, সেই নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

    এই সংস্কারগুলো ওমানের শ্রমবাজারে পেশাগত মান উন্নয়ন, নিয়োগকর্তাদের সুরক্ষা, স্বচ্ছতা জোরদার এবং স্থানীয় কর্মসংস্থান বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ। এর ফলে যাচাই প্রযুক্তি, নীতিমালা অনুসরণ ব্যবস্থা এবং স্বীকৃত প্রশিক্ষণ সেবার চাহিদাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন