বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র শপথ নিলেন কোরআন হাতে

    নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র শপথ নিলেন কোরআন হাতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শপথ নিয়েছেন। বছরের প্রথম দিনে, বৃহস্পতিবার (১ জানুয়ারি), এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তিনি পবিত্র কোরআন হাতে শপথ নেন। এই মুহূর্তে নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো একজন মেয়র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিলেন।

    গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন তিনি। মামদানি শহরটির প্রথম মুসলিম।
     
    খবরে বলা হয়েছে, ৩৪ বছর বয়সি মামদানি আজ বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রমা দুয়াজিও। এর মধ্যদিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় ও আফ্রিকা–বংশোদ্ভূত প্রথম মেয়র হলেন মামদানি।
     
    মামদানির একজন রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের পরিচালনায় শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  শপথের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি সত্যিই সম্মানের।’ 

    সাবওয়ে স্টেশনের বিশেষ অনুষ্ঠানে তার হাতে ছিল পবিত্র কোরআনের দুইটি কপি। জোহরান মামদানির কার্যালয় থেকে বলা হয়েছে, নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। শপথগ্রহণ অনুষ্ঠানকে সাদাসিধে রাখার সিদ্ধান্তে তার প্রতিফলন ঘটেছে।
     
    কপিগুলোর একটি জোহরানের দাদার ও অন্যটি আঠারো শতকের শেষভাগ বা উনিশ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন। পবিত্র কোরআনের ঐতিহাসিক এ ক্ষুদ্রাকৃতির কপি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেয়া হয়েছে।
     
    শুক্রবার (২ জানুয়ারি) জনসম্মুখে নিউইয়র্ক সিটি হলে আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জোহরান মামদানি। সেখানে তিনি তার দাদা ও দাদীর কাছ থেকে পাওয়া কুরআন সঙ্গে রাখবেন।
     
    যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠীই মুসলিম। তাদের সেই প্রাণবন্ত উপস্থিতির প্রতিফলন ঘটাতেই পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ নেন মামদানি। শপথের জন্য পবিত্র কোরআনের বহু একটি পুরনো কপি নির্বাচন করতে তার স্ত্রী রমা দুওয়াজিকে সহায়তা করেন একজন গবেষক।

    এর আগে নিউইয়র্কের মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।
     
    নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সব সময়ই সোচ্চার ছিলেন। বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মধ্যদিয়ে মুসলিমদের শক্তিশালী সমর্থন আদায় করে নেন তিনি। তার এই মুসলিম সমর্থকদের বড় অংশই প্রথমবারের মতো ভোট দেয়া দক্ষিণ এশীয়। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন