বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিশ্ব নেতারা বেগম জিয়ার মৃত্যুতে প্রকাশ করছেন শোক

    বিশ্ব নেতারা বেগম জিয়ার মৃত্যুতে প্রকাশ করছেন শোক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দেশ ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

    ইউরোপীয় ইউনিয়ন তাদের শোকবার্তায় বলেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

    ঢাকার জার্মান দূতাবাস এক শোকবার্তায় জানায়, দীর্ঘ সরকারি জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

    জার্মানি কয়েক দশক ধরে বেগম জিয়ার সঙ্গে তাদের সম্পর্কের কথা স্মরণ করে। যার মধ্যে রয়েছে ২০০৪ সালে ঢাকা সফরের সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশারের সঙ্গে তার সাক্ষাৎ, পাশাপাশি ২০১১ সালে তার রাষ্ট্রীয় সফরের সময় জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে তার সাক্ষাৎ। 
     
    তিনি বছরের পর বছর ধরে সিনিয়র জার্মান প্রতিনিধিদের সঙ্গে অন্য উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন। 
     
    তার মৃত্যুতে এই ক্ষতির মুহূর্তে জার্মানি জাতীয় জীবনে তার অবদানকে সম্মান জানায় এবং তার পরিবার, তার দল এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানায়। 
     
    দূতাবাসের শোকবার্তায় বলা হয়, আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখতে জার্মানি প্রতিশ্রুতিবদ্ধ।

    শোক বার্তায় যুক্তরাষ্ট্র জানায়, বেগম খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।

    এদিকে কানাডা সরকার বেগম খালেদা জিয়ার পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। কানাডা আশা করে যে তার পরিবার এই কঠিন সময়ে শক্তি এবং সান্ত্বনা খুঁজে পাবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন