শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সুলাওয়েসিতে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১৬

    সুলাওয়েসিতে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের মৃত্যু এবং আরও তিনজন আহত হয়েছে।

    মানাডো শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমু রোটিনসুলু জানিয়েছেন, স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ৩১ মিনিটে ওয়ের্ধা দামাই নামের ওই বৃদ্ধনিবাসে আগুন লাগার খবর পান দমকলকর্মীরা।

    বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ মারা গেছেন ও তিনজন দগ্ধ হয়েছেন।
     
    জিম বলেন, নিহত অনেকের মরদেহ ঘরের ভেতরে পাওয়া গেছে। সন্ধ্যায় যখন আগুন লাগে তখন অনেক বয়স্ক বাসিন্দা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা তার।
     
    ঘটনার পর কর্তৃপক্ষ ১২ জনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম হয়েছে, তাদের সবাই সুস্থ আছেন।
     
    স্থানীয় টেলিভিশন চ্যানেল  মেট্রো টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বৃদ্ধাশ্রমে আগুন জ্বলছে এবং স্থানীয়রা একজন বয়স্ক ব্যক্তিকে সরিয়ে নিতে সাহায্য করেছে।
     
    ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এর আগেও বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে দেশটির রাজধানী জাকার্তার একটি সাত তলা অফিস ভবনে আগুন লেগে কমপক্ষে ২২ জন নিহত হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন