শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইউক্রেন শান্তি আলোচনা প্রায় সম্পন্ন: ট্রাম্প

    ইউক্রেন শান্তি আলোচনা প্রায় সম্পন্ন: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে যুদ্ধাবসান ঘটানোর লক্ষ্যে ওয়াশিংটনের নেতৃত্বে যে শান্তি সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ চলছে, তা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোববার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফ্লোরিডা যান। ফ্লোরিডার পাম বিচ শহরে ট্রাম্পের বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা মনে হয় আমরা শান্তি সংলাপের চূড়ান্ত পর্যায়ে আছি। এখন আমাদের আরও সতর্ক হতে হবে। নয়তো ফের এই ব্যাপারটি দীর্ঘদিনের জন্য ঝুলে যাবে।”

    জেলেনস্কির সঙ্গে রোববারের বেঠক সম্পর্কে ট্রাম্প বলেন, “আমাদের আলোচনা চমৎকার হয়েছে। কিছু ব্যাপার এখনও অমীমাংসিত থেকে গেছে। আশা করছি শিগগিরই সেগুলোর মীমাংসা হবে।”

    ট্রাম্প যদিও ভেঙে বলেননি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে রাশিয়াকে ভূখণ্ড ছাড় দেওয়ার দেওয়ার ব্যাপারটি এখনও অমীমাংসিত থেকে গেছে। ইউক্রেনে যুদ্ধাবসানের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়ার কিছু অংশ দাবি করেছে রাশিয়া। ইউক্রেন এখনও তাতে ইতিবাচক সাড়া দেয়নি।

    তবে সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে যে নিরাপত্তা নিশ্চয়তার দাবি করেছে ইউক্রেন, রোববারের আলোচনায় সে বিষয়টি অনেকটা অগ্রসর হয়েছে। সামনের সপ্তাহে যুদ্ধাবসানের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো নিয়ে ফের বৈঠক হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

    এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক ও বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনের বেশ কিছু সময় পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা হয়েছে তার।

    ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিনের সঙ্গে খুবই ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইউক্রেনে যুদ্ধাবসানের ব্যাপারটি খুব গুরুত্ব দিয়ে দেখছেন।”

    ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে।

    ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন