শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর প্রাণহানির শঙ্কা

    আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর প্রাণহানির শঙ্কা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করা একটি অভিবাসীবাহী নৌকা আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। এই দুর্ঘটনায় ১৫০ জনের বেশি অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সেনেগাল কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

    মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাসের প্রধান হেলেনা মালেনো গারসন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘যখন আমরা বড়দিন উদযাপন করছি, তখন শত শত পরিবার শোকে ডুবে আছে।’

    তিনি লিখেন, গত বুধবার সেনেগাল উপকূলে নৌকাডুবির এই ঘটনায় কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। সেনেগালের দৈনিক লে সোলেয়র খবরে বলা হয়, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে জীবিত পাওয়া গেছে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কয়েকজনকে স্বজনরা শনাক্ত করেছেন।

    স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে প্রবেশকারীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর এখন পর্যন্ত ১৭ হাজার ৫৫৫ জন সেখানে পৌঁছেছেন। যেখানে গত বছরের একই সময় এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৩৭।

    উল্লেখ্য, ক্যানারি দ্বীপপুঞ্জগামী এই সমুদ্রপথ বিশ্বে সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি হিসেবে পরিচিত। কামিনান্দো ফ্রন্তেরাসের হিসাবে, ২০২৪ সালে এই পথে যাত্রা করতে গিয়ে প্রায় ৯ হাজার ৭৫৭ জনের মৃত্যু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন