শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • দিল্লিতে নতুন বছরের আগেই পুলিশের রাতভর অভিযান , শতাধিক গ্রেপ্তার

    দিল্লিতে নতুন বছরের আগেই পুলিশের রাতভর অভিযান , শতাধিক গ্রেপ্তার
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বছর উদযাপনকে সামনে রেখে ভারতের রাজধানী দিল্লিতে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন আঘাত ৩.০’ নামে এই অভিযানে শতাধিক অভিযুক্তকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মদ, নগদ টাকা ও মাদক জব্দ করা হয়েছে। মূলত উৎসবের সময় অপরাধ কমাতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সমন্বিত তল্লাশি চালিয়ে গোলমাল সৃষ্টির সন্দেহে ব্যক্তিদের চিহ্নিত করা এই অভিযানের উদ্দেশ্য।

    পুলিশ জানায়, জোরদার এই নিরাপত্তা অভিযানে অন্তত ২৮৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইন, মদ আইন, এনডিপিএস আইন ও জুয়া আইনের বিভিন্ন ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, নতুন বছরকে ঘিরে নির্ভয়ে উদযাপন নিশ্চিত করতে আরও ৫০৪ জনকে আটক রাখা হয়েছে। অভিযানে ২১টি অবৈধ অস্ত্র, ২৭টি গাড়ি, ১২ হাজারের বেশি বোতল মদ, প্রায় আড়াই লাখ রুপি নগদ অর্থ এবং ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পুলিশ আরও জানায়, ‘অপ আঘাত ৩.০’-এ ১১৬ জন ‘ব্যাড ক্যারেক্টার’ বা চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে। এ ছাড়া সম্পত্তি-সংক্রান্ত অপরাধে জড়িত ১০ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

    এছাড়া গাড়ি চুরির চক্র ভাঙার দিকেও জোর দেয়া হয়। উৎসবের সময় মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সে জন্য পাঁচজন অটো-লিফটারকে ধরা হয়েছে। অভিযানে ২৩১টি মোটরসাইকেল এবং একটি চার চাকার গাড়িও জব্দ করা হয়।

    এছাড়া উদ্ধার তালিকায় রয়েছে ২১টি দেশীয় পিস্তল, ২০টি গুলি ও ২৭টি ছুরি। অভিযুক্তদের কাছ থেকে ১২ হাজারের বেশি কোয়ার্টার অবৈধ মদ এবং ৬ কেজি গাঁজাও পাওয়া গেছে।

    জুয়াড়িদের বিরুদ্ধে অভিযানে পুলিশ ২ লাখ ৩০ হাজার রুপি নগদ অর্থও উদ্ধার করেছে। একই সঙ্গে প্রায় ২১০টি চুরি বা হারানো মোবাইল ফোনও ফিরে পাওয়া গেছে। এছাড়া প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে মোট ১৩০৬ জনকে ধরে রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন