শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া

    যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের সীমান্ত বিরোধের পর থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা স্বাক্ষর করার পরই ২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২টা (স্থানীয় সময়) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা বন্ধ থাকবে।

    এই সীমান্ত সংঘর্ষে চলতি মাসে উত্তেজনা বাড়ে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।

    যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকায় সব ধরনের সেনা চলাচল স্থগিত থাকবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষকে দ্রুত তাদের নিজ নিজ ঘরে ফেরার সুযোগ দেওয়া হবে। এছাড়া দুই দেশ সীমান্তে মাইন অপসারণ, সাইবার অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে।

    সংঘর্ষ চলছিল প্রাচীন কিছু মন্দিরকে কেন্দ্র করে। আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর তিন দিনের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়াও দুই দেশকে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন