শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • রিহ্যাব ফেয়ার-২০২৫: সহজ কিস্তি ও বিশেষ ছাড়ে ক্রেতাদের আগ্রহ বাড়াচ্ছে

    রিহ্যাব ফেয়ার-২০২৫: সহজ কিস্তি ও বিশেষ ছাড়ে ক্রেতাদের আগ্রহ বাড়াচ্ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের আবাসন খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’ শুক্রবার তৃতীয় দিনে প্রবেশ করেছে। সাপ্তাহিক ছুটির কারণে সকাল থেকেই আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার প্রাঙ্গণ দর্শনার্থী ও ক্রেতা দ্বারা মুখরিত ছিল।

    পরিবার-পরিজন নিয়ে মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠানের স্টল ঘুরে প্রকল্পের অবস্থান, মূল্য, কিস্তির সুবিধা এবং হস্তান্তরের সময়সূচি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। অনেকে সরাসরি বুকিং ও প্রাথমিক চুক্তিতে আগ্রহ প্রকাশ করছেন।

    মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি। সহজ কিস্তি, বিশেষ ছাড় এবং মেলার জন্য বিশেষ অফার ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি করছে।

    আয়োজকদের মতে, নতুন ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ প্রকাশের পর আবাসন খাতে আস্থা ফেরায়, এ ফেয়ারেও দর্শনার্থীর ব্যাপক উপস্থিতি তার প্রমাণ।

    মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকে। সন্ধ্যার পর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে দর্শনার্থীরা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পান।

    ফেয়ারটি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানের অংশ, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন