শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • কাল খোলা থাকবে সব ব্যাংক

    কাল খোলা থাকবে সব ব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।

    এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রার্থীরা জামানতের অর্থ জমা এবং ভোটার তালিকার সিডি ক্রয় করতে পারবেন। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। টানা ছুটি (২৫ ডিসেম্বর বড়দিন, ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার) থাকায় ব্যাংক খোলা না থাকলে প্রার্থীদের জন্য অর্থ জমা দেওয়া কঠিন হয়ে যেত।

    নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত ও ভোটার তালিকার সিডির অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। এই অসুবিধা এড়াতে ব্যাংক খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।

    উল্লেখ্য, নির্বাচন কমিশন ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। বর্তমানে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন