শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নাইজেরিয়ায় আইএস লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলা

    নাইজেরিয়ায় আইএস লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)–কে লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

    তিনি বলেন, অভিযানে আইএসের গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে জঙ্গিগোষ্ঠীটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

    তিনি বলেছেন, ‘সন্ত্রাসী ময়লাদের’ বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। যারা বিশেষ করে খ্রিষ্টানদের টার্গেট করে হত্যা করছে।

    মার্কিন সেনারা একাধিক নির্ভূল হামলা চালিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। তবে হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

    গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আইএস জঙ্গিদের হামলার মাধ্যমে ঠেকাতে হবে।

    ট্রাম্প তার পোস্টে বলেছেন, “আমার নেতৃত্বে, আমাদের দেশ সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।”

    যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছে নাইজেরিয়া খ্রিষ্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এ নিয়ে দেশটির অতি ডানপন্থিদের মধ্যেও আলোচনা হচ্ছিল।

    তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলেছে, তারা এমন কোনো প্রমাণ পায়নি যেখানে আইএস সন্ত্রাসীরা মুসলিমদের চেয়ে খ্রিস্টানদের বেশি হত্যা করছে।

    আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশটি কার্যত মুসলিম ও খ্রিস্টানদের দ্বারা দুই ভাগে বিভক্ত।

    ট্রাম্প যখন নাইজেরিয়ায় হামলার হুমকি দিচ্ছিলেন তখন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনিবুর প্রশাসন জানিয়েছিল, আইএস বা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে হওয়া উচিত।

    ড্যানিয়েল বাওয়ালা নামে নাইজেরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেছিলেন, আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে তারা স্বাগত জানাবেন, তবে মনে রাখতে হবে নাইজেরিয়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন