শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিশ্বমাধ্যমে আলোচিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

    বিশ্বমাধ্যমে আলোচিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের লন্ডনে ৬ হাজার ৩১৪ দিনের নির্বাসনের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।

    তারেক রহমানের এ স্বদেশ প্রত্যাবর্তন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন।

    কাতারভিত্তিক আলজাজিরা শিরোনামে জানিয়েছে, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান দেশে ফিরেছেন।


    মালয়েশিয়ার দ্য স্ট্রেইট টাইমস উল্লেখ করেছে, প্রধানমন্ত্রী পদে শীর্ষ নেতা হিসেবে বিবেচিত বাংলাদেশি নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলোও তারেক রহমানের ফেরার খবর বিশ্লেষণ করেছে। দ্য উইক শিরোনামে প্রকাশ করেছে, তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর? এবং ইন্ডিয়া টুডে তাদের শিরোনামে লিখেছে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন। কেন এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ খবর?

    দেশে ফেরার উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাজকীয় সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী এখানে যোগ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন