শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে

    ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে ও বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের ভেতর, দেশের বাইরে বাংলাদেশিরা এবং দেশে অবস্থানরত বিদেশিরাও ক্রেডিট কার্ড ব্যবহার বেশি করেছেন।

    প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছিলেন ৪৯৪ কোটি ২ লাখ টাকা। অক্টোবর মাসে এই খরচ বেড়ে দাঁড়ায় ৫৩৪ কোটি ২ লাখ টাকায়, যা প্রায় ৪০ কোটি টাকার বৃদ্ধি নির্দেশ করছে।

    বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (৭২ কোটি ৬ লাখ টাকা), এরপর থাইল্যান্ড (৫৬ কোটি ৩ লাখ টাকা), যুক্তরাজ্য (৫২ কোটি ২ লাখ টাকা), সিঙ্গাপুর (৪৫ কোটি ২ লাখ টাকা), মালয়েশিয়া (৪৫ কোটি টাকা), ভারত (৩২ কোটি ৬ লাখ টাকা), সৌদি আরব (৩১ কোটি টাকা), নেদারল্যান্ডস (২৩ কোটি টাকা), কানাডা (২০ কোটি টাকা), সংযুক্ত আরব আমিরাত (১৯ কোটি টাকা), চীন (১৮ কোটি ৯ লাখ টাকা), অস্ট্রেলিয়া (১৭ কোটি টাকা) এবং অন্যান্য দেশে মোট ৯৯ কোটি টাকা ব্যয় হয়েছে।

    অন্যদিকে, বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয়ও বেড়েছে। সেপ্টেম্বর মাসে তারা ১৭৫ কোটি ৯ লাখ টাকা খরচ করেছিলেন, অক্টোবর মাসে তা বেড়ে ১৯৯ কোটি ৭ লাখ টাকায় পৌঁছেছে। বিদেশির মধ্যে বাংলাদেশে ব্যয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (৪৪ কোটি ২ লাখ টাকা), এরপর যুক্তরাজ্য (২১ কোটি টাকা) এবং ভারত (১৮ কোটি টাকা)।

    দেশের অভ্যন্তরেও ক্রেডিট কার্ড লেনদেন বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বরের ৩,৩৯৫ কোটি টাকা থেকে অক্টোবর মাসে বেড়ে ৩,৪৭১ কোটি টাকায় পৌঁছেছে। এক মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ড ব্যয় বেড়েছে ৭৬ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই ঊর্ধ্বমুখী প্রবণতা সামগ্রিকভাবে ভোক্তা ব্যয় ও আন্তর্জাতিক লেনদেনের গতিশীলতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন