শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নার্সিং হোমে আগুন ও ধস, অন্তত ২ জন নিহত

    নার্সিং হোমে আগুন ও ধস, অন্তত ২ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে ভবনের একটি অংশ, আগুনে আটকা পড়েছেন আরও বহু মানুষ। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ব্রিস্টল হেলথ অ্যান্ড রিহ্যাব সেন্টার নামে এক নার্সিং হোমে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে হতাহত হন বেশ কয়েকজন।

    বিস্ফোরণের সময় একটি ইউটিলিটি ক্রু সেখানে গ্যাস লিকের খোঁজ করছিল। পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো জানান, গ্যাস লিক থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
     
    বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। আশপাশের এলাকা থেকে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স ছুটে আসে।
     
    দমকল বাহিনীর প্রধান জানান, সিঁড়িঘর ও লিফট শ্যাফটে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে, জানালা ও দরজা ভেঙে মানুষকে বের করা হয়। ধসে পড়া অংশ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
     
    দমকল বাহিনী জানায়, তারা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য আটকে পড়াদের খুঁজতে খনন, সার্চ ডগ, ভারী যন্ত্রপাতিসহ নানা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
     
    তবে কেউ কেউ পরিবারের সঙ্গে স্থান ত্যাগ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে, নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের সঠিক সংখ্যাও এখনো জানা যায়নি, কারণ বাসিন্দা ও কর্মীদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
     
    কর্তৃপক্ষ বলছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন