শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মোদি বাংলাদেশ-পাকিস্তান নিয়ে দৃঢ়, চীন ও যুক্তরাষ্ট্র চমকে

    মোদি বাংলাদেশ-পাকিস্তান নিয়ে দৃঢ়, চীন ও যুক্তরাষ্ট্র চমকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে একটি হিন্দু সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভকালে মোদির বিজেপির নেতা ও বিধান সভার বিরোধী নেতা সুনীল শর্মা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চুপ থাকবেন না। তিনি আরও দাবি করেন, মোদির কারণে যুক্তরাষ্ট্র ও চীনও চাপে রয়েছে।

    এই বিজেপি নেতা দাবি করেন, বাংলাদেশে যা হচ্ছে, সেগুলো কয়েকটি দেশের উসকানি। যেখানে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পায়। তিনি বিশ্বের সব, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক। ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে সুপারপাওয়ারে পরিণত হবে। এরমধ্যে কয়েকটি দেশ মিলে ভারতকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করছে।”

    কাশ্মিরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতম ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্য।

    তারা সেখানে ‘বন্ধ’ কর্মসূচিও ঘোষণা করেন। এতে সাড়া দিয়ে কিছু দোকানি তাদের দোকান বন্ধ রাখেন।

    ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার জন্য বাংলাদেশে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেন হিন্দুত্ববাদী সুনীল শর্মা। কিন্তু বাংলাদেশ নিয়ে মোদি চুপ থাকবেন না এ দাবি করে সুনীল বলেছেন, “আমি নিশ্চিত, বাংলাদেশ আর পাকিস্তান হোক, মোদিজি চুপ থাকবেন না।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন