শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা নিহত

    গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে দেশটির জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) এই বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু নিশ্চিত করেছে রাশিয়ার তদন্ত কমিটি।

    টেলিগ্রামে দেয়া বিবৃতিতে বলা হয়, গাড়িবোমা বিস্ফোরণে গুরুতরভাবে আহত হন জেনারেল সারভারভ এবং পরে তিনি মারা যান। তদন্ত কমিটি জানায়, ২২ ডিসেম্বর সকালে মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটে একটি গাড়ির নিচে স্থাপিত বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়।

    বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে এবং ইতোমধ্যে মস্কোতে একটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন সম্ভাব্য কারণ অনুসন্ধান করছেন। তাদের ধারণা, এ হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে।

    এ বিষয়ে এখনো ইউক্রেন কোনো মন্তব্য করেনি। ঘটনাটি ঘিরে রাশিয়ার নিরাপত্তা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং হামলাকারীদের সন্ধানে জোরদার করা হয়েছে তদন্ত তৎপরতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন