শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পাকিস্তানের সেনা প্রধানকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা

    পাকিস্তানের সেনা প্রধানকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ লাভ করেছেন পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগ (আইএসপিআর)-এর বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

    গতকাল রোববার সৌদির রাজধানী রিয়াদে গিয়েছেন ফিল্ড মার্শাল মুনির। সেখানে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এই সম্মাননা দেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী।

    সোমবার এক প্রতিবেদনে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই সফর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার গভীর, ঐতিহাসিক এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে।

    আর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের মাধ্যমে ফিল্ড মার্শাল মুনিরের দীর্ঘ সামরিক সার্ভিস, নেতৃত্ব এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক, কৌশলগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সংযোগকে স্বীকৃতি দিয়েছে সৌদি।

    সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুনিরও। তিনি বলেছেন, সৌদির নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে পাকিস্তান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন