শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী পদক্ষেপে বাজেট বৃদ্ধি

    যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী পদক্ষেপে বাজেট বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসনবিরোধী অভিযানের বাজেট ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

    হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের স্বাক্ষরিত এ আদেশের ফলে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছরের জন্য ১৭ হাজার কোটি ডলার রাষ্ট্রীয় বরাদ্দ পাচ্ছে অভিযান পরিচালনাকারী দুই সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।

    যুক্তরাষ্ট্রে বাজেট ঘোষণা করা হয় সেপ্টেম্বর মাসে। বর্তমানে ২০২৫-’২৬ অর্থবছর চলছে। এটি শেষ হয়ে ২০২৬-’২৭ অর্থবছর শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। সেই হিসেবে আগামী তিন বছরের জন্য এই অর্থ বরাদ্দ পেয়েছে আইসিই এবং সিবিপি।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ দুই আইনপ্রয়োগকারী সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল পায় ১ হাজার ৯০০ কোটি ডলার। ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে আগামী ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের প্রতি বছর আইসিই ও সিবিপি বরাদ্দ হিসেবে পাচ্ছে ৫ হাজার ৬০০ কোটি ডলারেরও বেশি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন