শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জাপানের পারমাণবিক লক্ষ্য: উত্তর কোরিয়ার জবাব কড়া

    জাপানের পারমাণবিক লক্ষ্য: উত্তর কোরিয়ার জবাব কড়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গৃহীত নীতিতে পরিবর্তন এনে জাপান যেন পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে এগোতে না পারে—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাক্যযুদ্ধ শুরু হয়েছে। জাপানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা কঠোরভাবে দমন করা উচিত বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। রোববার (২১ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা চোয়ি সুন হুইয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

    কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, জাপান তাদের তথাকথিত তিনটি অ-পারমাণবিক নীতি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথা বলে স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণে সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার করেছে। এর পরপরই জাপান এ ধরনের বক্তব্য আরও জোরালোভাবে দিতে শুরু করেছে।

    গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া সফরের সময়চ দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে শীর্ষ বৈঠকের পর এমন ঘোষণা দেন ট্রাম্প।

    উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, জাপানের এ ধরনের অবস্থান পূর্ব এশিয়ায় পারমাণবিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন