শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সাতদিনে সৌদিতে গ্রেপ্তার হাজার হাজার অবৈধ অভিবাসী

    সাতদিনে সৌদিতে গ্রেপ্তার হাজার হাজার অবৈধ অভিবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭,৮৮০ জন নথিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

    বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গত ১১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়েছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সেই অভিযানে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন দেশের এই ১৭ হাজার ৮ শতাধিক নাগরিক।

    আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে সৌদি দৈনিক ওকাজ জানিয়েছে গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জনকে সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় নথি না থাকা, ৩ হাজার ৮০১ জনকে সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ এবং ২ হাজার ৮৮৯ জনকে শ্রম আইনভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

    এছাড়া অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৫ জন নাগরিককে গ্রেপ্তারও করেছে সৌদি।

    এই একই সময়সীমায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন ১ হাজার ৫০৯ জন। এদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

    সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কোনো নাগরিক কিংবা সৌদিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অবৈধ বা নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের অবৈধ প্রবেশ, যাতায়াতে সহায়তা ও চাকরি প্রদান কিংবা চাকরি পেতে সহযোগিতার অভিযোগ পাওয়া যায়, তাহলে সৌদির আইন অনুসারে ওই নাগরিক কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিকে ১৫ বছর কারাবাসের সাজার পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা হিসেবে দিতে হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন