শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ মরদেহ উদ্ধার

    গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে শনিবার একদিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার করেছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে এসব দেহাবশেষ আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

    ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানে দেহাবশেষগুলো গাজা সিটির পার্শ্ববর্তী দেইর আল বালাহ শহীদ গোরস্তানে দাফন করা হয়েছে। উদ্ধারকাজে দেখা গেছে, সকলেই ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সময়ে ধ্বংসস্তূপগুলোতে অনুসন্ধান চালালে আরও অনেক মরদেহ এবং ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হবে।

    ২০১৮ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধাদের ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গাজায় অভিযানের সময় শত শত বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও আশ্রয় কেন্দ্র ধ্বংস হয়। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতির দু’মাস পর ডিসেম্বর থেকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।

    গত দুই বছরে হামাস-ইসরায়েল সংঘাতে গাজায় কমপক্ষে ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বড় অংশই নারী ও শিশু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন