শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

    পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) উপপ্রধান পরিচালক ড্যান বঙ্গিনো।

    বঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারি মাসে তিনি এফবিআই উপপ্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন।

    গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ড্যান দুর্দান্ত কাজ করেছেন। তবে আমার মনে হয়, তিনি তার পডকাস্ট শো’তে ফিরে যেতে চান।”

    এর কয়েক ঘণ্টার মধ্যে বঙ্গিনো এক্সে পোস্টে বলেন, “আগামী জানুয়ারি মাসে আমি এফবিআই থেকে পদত্যাগ করব। আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং পরিচালক কাশ পটেলকে ধন্যবাদ। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন।”

    ড্যান বঙ্গিনো একসময় নিউইয়র্ক সিটির পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ছিলেন এবং পাশাপাশি একটি পডকাস্ট শো পরিচালনা করতেন। শোতে বিতর্কিত মন্তব্যের জন্য তিনি সমালোচিত হয়েছিলেন। তবে রিপাবলিকান পার্টির অনুগত হওয়ায় ট্রাম্প তাকে চলতি বছরের শুরুর দিকে এফবিআই উপপ্রধান হিসেবে নিয়োগ দেন।

    তবে তাঁর নিয়োগ নিয়ে এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন আপত্তি জানিয়েছিল। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার। এফবিআই পরিচালক কাশ প্যাটেলও বঙ্গিনোকে নিয়োগ দেওয়ার বিষয়ে দ্বিধায় ছিলেন, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ এড়ানো সম্ভব হয়নি।

    নিয়োগের পর বঙ্গিনো কাশ প্যাটেল ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে মতবিরোধে জড়ান। এছাড়া কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গোপন নথি সংরক্ষণে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় সমালোচনার মুখে পড়েন।

    এফবিআই সূত্র জানায়, গতকালই তার ডেস্ক থেকে জরুরি নথিপত্র সরিয়ে নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন