শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ আসছে ট্রাম্পের

    জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ আসছে ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টায়) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সরাসরি জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্টে ট্রাম্প নিজেই এই ঘোষণা দিয়েছেন।

    হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, এই ভাষণে ট্রাম্প গত ১১ মাসের প্রশাসনিক সাফল্যগুলো তুলে ধরবেন। পাশাপাশি তিনি আগামী তিন বছরের জন্য প্রশাসনের বিশেষ কর্মপরিকল্পনার রূপরেখাও উপস্থাপন করবেন।

    ক্যারোলিন লেভিট বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভাষণ হবে। প্রেসিডেন্ট ট্রাম্প গত ১১ মাসে যে অর্জন করেছেন, সেগুলো বিশদে তুলে ধরবেন। পাশাপাশি তিনি আমেরিকাকে আবার ‘গ্রেট’ করার পথনির্দেশও দেবেন।”

    ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, “বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে আপনাদের সঙ্গে দেখা হবে।” ভাষণের আগে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ভালো বছর হলেও সেরা সময় এখনো সামনে অপেক্ষা করছে।”

    চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প ইতোমধ্যেই ১১ মাস পূর্ণ করেছেন। এই সময়ে তার গৃহীত নীতি ও সিদ্ধান্তের পর্যালোচনা, পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে বিশ্বের নজর এখনো এই ভাষণের দিকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন