শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মিয়ানমারে কারাবন্দি অং সান সু চি সুস্থ: জান্তার ঘোষণা

    মিয়ানমারে কারাবন্দি অং সান সু চি সুস্থ: জান্তার ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অং সান সু চির স্বাস্থ্য ও বর্তমান অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস। এরপর মিয়ানমারের জান্তা জানিয়েছে, কারাবন্দি সু চি ভালো আছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন এই গণতন্ত্রপন্থি নেত্রী।

    মঙ্গলবার সেনাবাহিনী পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, অং সান সু চি সুস্থ আছেন।

    অং সান সু চির অবস্থা সম্পর্কে কোনো প্রমাণ বা বিশদ বিবরণ না দিয়েই সামরিক বাহিনী এই বিবৃতি জারি করেছে। এর আগে সু চির ছেলে কিম আরিস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তিনি তার ৮০ বছর বয়সী মায়ের অবস্থা সম্পর্কে খুব কম তথ্য পেয়েছেন এবং আশঙ্কা করছেন যে তার অজান্তেই হয়তো মায়ের মৃত্যু হতে পারে।

    সেনাবাহিনীর এই বিবৃতির প্রতিক্রিয়ায় বুধবার রয়টার্সকে অ্যারিস বলেন, সেনাবাহিনী দাবি করেছে, তার মা (সু চি) সুস্থ আছেন। তবে তারা কোনো প্রমাণ, সাম্প্রতিক ছবি, চিকিৎসা যাচাইকরণ এবং পরিবার, ডাক্তার বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানিয়েছে।

    তিনি বলেন, সত্যিই যদি তিনি সুস্থ থাকেন তবে তারা সেটা প্রমাণ করুক। মিয়ানমার সরকারের এক মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সাড়া দেননি।

    এর আগে গত অক্টোবরে এক সাক্ষাৎকারে আরিস এশিয়া টাইমসকে বলেন, তিনি বিশ্বাস করেন যে তার মাকে কমপক্ষে দুই বছর ধরে দেখা যায়নি। তাকে রাজধানী নেইপিদোর একটি নির্জন কারাগারে রাখা হয়েছে এবং অন্যান্য বন্দিরাও তাকে দেখেননি। গত কয়েক বছরে মায়ের হৃদরোগ, হাড় ও মাড়ির বিভিন্ন সমস্যার কথা তিনি কেবল খণ্ডিত ও পরোক্ষ সূত্রে জানতে পেরেছেন।

    তিনি বলেন, টোকিওতে দেওয়া ওই সাক্ষাৎকারে কিম আরিস বলেন, তার (সু চি) দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা রয়েছে। গত দুই বছরের বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি। তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি, পরিবারের সঙ্গে তো নয়ই। আমার জানা মতে, তিনি এরই মধ্যে মারা গেছেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন