সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মির্জা আব্বাস: গোলাম আযম ও নিজামী স্বাধীনতাবিরোধী, সূর্যসন্তান নয়

    মির্জা আব্বাস: গোলাম আযম ও নিজামী স্বাধীনতাবিরোধী, সূর্যসন্তান নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামী নেতা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে 'সূর্যসন্তান' আখ্যা দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

    মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে দেশের শান্তি কামনা করেনি এবং স্বাধীনতা চায়নি, এখনো চায় না। তারা নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অশান্তি তৈরি করতে চায়।

    তিনি ২৪ সালের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের তুলনা করে বলেন, "৭১ এবং ২৪-এর ঘটনাগুলো একই ধরনের নয়; একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪ সালের কোনো তুলনা সম্ভব নয়।"

    বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে মির্জা আব্বাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ এমন একটি দলকে ভোট দেবে যা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

    শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল ৭:১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন