রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম

    মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তিনি বলেছেন, শুধু ভালো ফল করে বিদেশে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়লেই হবে না, অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে বাংলাদেশকেও এগিয়ে নিতে হবে।

    রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর মোট ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

    শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়; এটি ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই শিক্ষার্থীদের লক্ষ্য আরও বড় হওয়া উচিত।

    তিনি বলেন, মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না। বিদেশে গিয়ে শুধু নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের জন্যও কিছু করতে হবে। শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

    আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করে জেলা প্রশাসক ড. এফ আর খান, জাওয়েদ করিম, সালমান খান, ড. আতাউল করিম, ড. জাহিদ হাসান ও তাহমিমা আনামের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশিদের উদাহরণ দেন।

    ফরিদা খানম বলেন, বাংলাদেশি মেধার কোনো সীমা নেই—এটি অনেকেই প্রমাণ করেছেন। এখন নতুন প্রজন্মকে নিজেদের সাফল্যের গল্প তৈরি করতে হবে। ভবিষ্যতে যেন বিশ্ব শুধু বাংলাদেশি মেধাবীদেরই না চেনে, বাংলাদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি ও ব্র্যান্ডও যেন বিশ্বজুড়ে পরিচিত হয়।

    তিনি শিক্ষার্থীদের ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিদেশি প্রযুক্তি ও পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

    জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরি খোঁজার মানসিকতা নিয়ে এগোলে হবে না, ভবিষ্যতে তাদের চাকরি তৈরির সক্ষমতাও অর্জন করতে হবে। শুধু বিদেশি প্রযুক্তি ব্যবহার নয়, নিজেদের প্রযুক্তি উদ্ভাবন ও তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে।

    দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

    অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, স্টাফ অফিসার টু ডিসি মো. ইসরাফিল জাহানসহ কৃতী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন