বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, তাঁর নিয়োগ প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ ও জালিয়াতিপূর্ণ ছিল।

    রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    হুমায়ুন কবির দাবি করেন, ডব্লিউএইচওর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার এত উচ্চ পদে দায়িত্ব পালনের মতো পুতুলের প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা ছিল না। তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ করেন তিনি।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ও পারিবারিক প্রভাবের কারণে এ ধরনের নিয়োগ দেওয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্যও বিব্রতকর। তাঁর দাবি, আগের সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

    আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া উচিত। ডব্লিউএইচওর মতো বৈশ্বিক স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির থাকা জরুরি।

    হুমায়ুন কবির জানান, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদে বাংলাদেশ মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করছে। যোগ্য প্রার্থীই শিগগির ওই দায়িত্বে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন