শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সেনা অভিযানে খাইবার পাখতুনখোয়ায় উগ্রপন্থী গোষ্ঠী নিহত

    সেনা অভিযানে খাইবার পাখতুনখোয়ায় উগ্রপন্থী গোষ্ঠী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় বান্নু ও মোহমান্দ জেলায় পৃথক দুইটি অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত সন্ত্রাসীরা দেশটির নিষিদ্ধ উগ্র ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) এবং এর বিভিন্ন মিত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

    পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। নিহতদের ‘ফিৎনা আল-খারিজি’ এবং ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বান্নু এবং মোহমান্দ জেলায় পৃথক সেনা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোহমান্দে ৭ জন এবং বান্নুতে ৬ জন ফিৎনা আল-খারিজি সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছেন পাকিস্তানি সেনারা।”

    “দুই জেলায় অভিযান এখনও অব্যাহত আছে। যদি আরও কোনো ভারত সমর্থিত ফিৎনা আল খারিজি সন্ত্রাসীকে পাওয়া যায়, তাহলে তাকে/তাদেরও নরকে পাঠানো হবে।”

    ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।

    খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ দু’টি গোষ্ঠীই পাকিস্তানে নিষিদ্ধ।

    ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বিগত যে কোনো সময়ের তুলনায় ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার হার বেড়েছে ৪৬ শতাংশ।

    ইসলামাবাদের অভিযোগ, টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং অস্ত্র-রসদের যোগান দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে তালেবান গোষ্ঠী এ অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করেছে।

    সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের ইসলামি চিন্তাবিদ (স্কলার) বৈঠক হয়েছিল। সেই বৈঠকে স্কলারা সবাই জানিয়েছেন, তারা চান না যে আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের ক্ষতির জন্য ব্যবহৃত হোক।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দারবি এক বিবৃতিতে এ বৈঠককে স্বাগত জানিয়েছেন; তবে তিনি বলেছেন যে এমন প্রতিশ্রুতি এর আগেও বহুবার তালেবান গোষ্ঠী দিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন