শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর আজ থেকে

    বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর আজ থেকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে স্বর্ণের দাম টানা দ্বিতীয়বার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (১৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়। এই বিষয়টি শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এর আগে, ১১ ডিসেম্বর বাজুস দেশের স্বর্ণ বাজারে দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়।

    নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি পড়ছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।

    চলতি বছর বাজুস এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৫৭ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং ২৭ বার দাম কমানো হয়েছে। তুলনায়, গত বছর দেশের বাজারে স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার দাম কমানো হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন