শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা

    সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে চলমান সামরিক সংঘর্ষের মধ্যেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আজ শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে আগামী বছরের শুরুতেই দেশটিতে সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত হলো।

    গত আগস্ট মাসে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতাংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর রক্ষণশীল দল ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রীর পদে বসেন। তিনি দায়িত্ব গ্রহণের প্রায় তিন মাসের মাথায় এই প্রথম পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপ নিলেন।

    ধারণা করা হয়েছিল অনুতিন বড়দিনের পর পার্লামেন্ট ভেঙে দেবেন। তবে শুক্রবার রয়াল গেজেটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়, নতুন করে সাধারণ নির্বাচন আয়োজনের উদ্দেশে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া হলো। 

    রয়াল গেজেট সরকারপ্রধানের ভাষ্য তুলে ধরে জানায়, সরকার এখন সংখ্যালঘু প্রশাসন আর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে নানা সংকটে জর্জরিত। এই অবস্থায় ধারাবাহিক, দক্ষ ও স্থিতিশীলভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারছে না সরকার। তাই যথাযোগ্য সমাধান হলো পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন সাধারণ নির্বাচন আয়োজন করা।

    থাই প্রধানমন্ত্রী সিদ্ধান্তটি এমন সময় নিলেন যখন যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং প্রায় ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন