শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ওষুধ, রাসায়নিক ও আবাসন খাতের পথপ্রদর্শক এবাদুল করিমের শেষ নিঃশ্বাস

    ওষুধ, রাসায়নিক ও আবাসন খাতের পথপ্রদর্শক এবাদুল করিমের শেষ নিঃশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ওষুধ, আবাসন ও রাসায়নিক খাতের প্রখ্যাত উদ্যোক্তা মো. এবাদুল করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    তার মৃত্যুর খবর দেশের শিল্প ও ব্যবসায়িক মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। মো. এবাদুল করিম ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাবান ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লিমিটেড-এর পরিচালক।

    স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ব্যবসায়িক অঙ্গনে প্রবেশ করেন এবং দৃঢ় পরিশ্রম, দূরদর্শিতা ও নেতৃত্বের গুণের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে সক্ষম হন। তার ব্যবস্থাপনা দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব দেশের শিল্পখাতের জন্য অনুপ্রেরণার এক অসাধারণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন