শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বাজুসের নতুন সমন্বয়: সোনার দাম কম, রুপা অপরিবর্তিত

    বাজুসের নতুন সমন্বয়: সোনার দাম কম, রুপা অপরিবর্তিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২ ডিসেম্বর রাতে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে দেশের জুয়েলারি বাজারে সর্বশেষ সমন্বয়কৃত দামেই সোনা বিক্রি হচ্ছে। এবার প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে।

    নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোনার বিক্রয়মূল্যে অবশ্যই ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে জুয়েলারির ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

    এর আগে, ১ ডিসেম্বর বাজুস ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করেছিল। চলতি বছরে দেশে সোনার দাম মোট ৮৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৬ বার বৃদ্ধি এবং ২৭ বার দাম কমানো হয়েছে।

    অপরদিকে, রুপার বাজার মূল্য অপরিবর্তিত আছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম মোট ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার দাম বৃদ্ধি এবং ৩ বার দাম কমানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন