শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মধ্যপ্রাচ্যে ঝড়ো বৃষ্টি ও কুয়াশা, সৌদি আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা

    মধ্যপ্রাচ্যে ঝড়ো বৃষ্টি ও কুয়াশা, সৌদি আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে এখন ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (NCM) সতর্ক করেছে, যদি শিগগিরই আবহাওয়ার অবস্থা স্বাভাবিক না হয়, তাহলে অনেক এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

    আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে বর্তমানে প্রচণ্ড ঝড়-বৃষ্টি চলছে। অন্যদিকে হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে।

    মরুভূমির দেশ হিসেবে সৌদিতে ঝড়ো আবহাওয়া বিরল হলেও, গত দু’তিন বছরে কয়েকবার ভারী বৃষ্টি ও ঝড় হয়েছে। NCM-এর তথ্য অনুযায়ী, লোহিত সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে এই ঝড়ো আবহাওয়া চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, লোহিত সাগর থেকে ঘণ্টায় ১৮-৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে আসছে, যা প্রয়োজন হলে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

    পারস্য উপসাগর থেকেও দক্ষিণ সৌদি আরবের দিকে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে। NCM আরও সতর্ক করেছে যে, ঝড় ও ভারী বৃষ্টির কারণে যেকোনো সময় দ্রুত বন্যা সৃষ্টি হতে পারে, তাই স্থানীয় জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন