শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • যুক্তরাষ্ট্রের কলেজে বন্দুক হামলা, হামলাকারী আটক

    যুক্তরাষ্ট্রের কলেজে বন্দুক হামলা, হামলাকারী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের কেনটাকি স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে জানা গেছে, আটক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

    স্থানীয় সময় মঙ্গলবার ফ্রাঙ্কফোর্ট পুলিশ বিভাগ জানিয়েছে, ‌‘একজন সক্রিয় বন্দুকধারীর’ হামলার খবর পেয়ে কর্মকর্তারা তাৎক্ষণিক সাড়া দেন এবং ক্যাম্পাসে সুরক্ষা নিশ্চিত করা হয়। কিছু সময়ের জন্য পুরো এলাকা লকডাউন রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে যে, এখন আর সেখানে কোনো হামলার হুমকি নেই।

    কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, এই বন্দুক হামলার ঘটনা কোনো গণহত্যার ঘটনা নয় বরং বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে।

    সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আজ কেন্টাকি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন এবং দুঃখের বিষয় হলো তাদের মধ্যে অন্তত একজনের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে তার এই পোস্টের পর একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    তিনি আরও বলেন, এটি কোনো গণহত্যার ঘটনা নয়... সন্দেহভাজন বন্দুকধারীকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। এটি ভীতিকর হলেও, চলমান কোনো হুমকি নেই বলেও জানান তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন