শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত মন্তব্যে বিতর্ক, ধনীদের জন্য নয়, দাসদের সন্তানদের জন্য: ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত মন্তব্যে বিতর্ক, ধনীদের জন্য নয়, দাসদের সন্তানদের জন্য: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আইন নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, “যখন জন্মসূত্রে নাগরিকত্ব আইনটি প্রণীত হয়েছিল, তখন এটি মূলত ক্রীতদাসদের সন্তানদের জন্য করা হয়েছিল। এটি ছিল সঠিক, তবে এই সুবিধা পুরো বিশ্বের জন্য নয়, যেখানে সবাই যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব দাবি করবে।”

    যুক্তরাষ্ট্রে একশ বছরেরও বেশি সময় ধরে জন্মসূত্রে নাগরিকত্বের প্রথা চালু রয়েছে। এর মাধ্যমে দেশটিতে জন্ম নেওয়া ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেত। তবে ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প নির্বাহী আদেশ জারি করেন, যেখানে তিনি অবৈধ অভিবাসী ও এমন অভিবাসীর সন্তানদের নাগরিকত্বের সুবিধা সীমিত করার ঘোষণা দেন, যাদের বাবা-মায়ের মধ্যে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক নয়। এই আদেশ বর্তমানে একটি ফেডারেল আদালতের মাধ্যমে স্থগিত রয়েছে।

    ট্রাম্প আরও বলেন, “আমি জন্মসূত্রে নাগরিকত্বের পক্ষে, তবে এ আইন এমনভাবে করা হয়নি যাতে বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রে এসে আমাদের দেশ দখল করতে পারে।”

    বিশ্বব্যাপী বর্তমানে মাত্র ৩৩টি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সম্ভব। মার্কিন অভিবাসন বিষয়ক গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে অবৈধ অভিবাসী বাবা-মায়ের ঘরে ২ লাখ ২৫ থেকে ২ লাখ ৫০ হাজার শিশু জন্ম নিয়েছে, যা দেশে জন্ম নেওয়া মোট শিশুর প্রায় সাত শতাংশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন