শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সামরিক বিমান দুর্ঘটনায় আরোহীদের মৃত্যু আশঙ্কা

    সামরিক বিমান দুর্ঘটনায় আরোহীদের মৃত্যু আশঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কোনো জীবিত ব্যক্তি বেঁচে থাকার আশা কম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইভানোভো অঞ্চলে একটি রাশিয়ান সামরিক পরিবহন বিমান পতন ঘটেছে।

    বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

    প্রতিবেদন অনুসারে, আন্তোনভ আন-২২ ভারী সামরিক বিমানটি  রাজধানী মস্কোর উত্তর-পূর্বে অবস্থিত ইভানোভো অঞ্চলে বিধ্বস্ত হয়। 
     
    একটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানানো হয়। 
     
    মঙ্গলবার সংবাদ সংস্থা বা সরকারি সূত্র থেকে বিমান দুর্ঘটনার কারণ এবং হতাহতের কোনো তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।
     
    বিমানে কতজন ছিলেন তা বলা হয়নি, তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এর আগে জানিয়েছে যে, বিমানটিতে সাতজন ক্রু সদস্য ছিলেন।

    এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটটি মেরামতের কাজ শেষ হওয়ার পর উড্ডয়ন করেছিল। মন্ত্রণালয় আরও বলেছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন