শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ভারতের প্রতি কঠোর বার্তা দিলেন আসিম মুনির

    ভারতের প্রতি কঠোর বার্তা দিলেন আসিম মুনির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতকে সতর্ক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো সংঘাতের ক্ষেত্রে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে কারো ভুল ধারণা থাকা উচিত নয়। খবরটি নিশ্চিত করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

    সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার যোগদানকে কেন্দ্র করে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

    ভবিষ্যতে কোনো আঘাত এলে কী হবে, তার ইঙ্গিত হিসেবে আসিম মুনির বলেন, পরবর্তী সময়ে আরও দ্রুত ও কঠোর জবাব দেবে পাকিস্তান। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর বহুমাত্রিক অভিযানের ক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক। প্রতিটি বাহিনী তাদের স্ব-স্ব অভিযানের ধরনের স্বাতন্ত্র্য বজায় রাখবে, তবে প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সামরিক শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করার কাজ চালিয়ে যাবে।

    আসিম মুনির আরও বলেন, একীভূত শীর্ষ কমান্ডের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে।

    আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপড়েন নিয়ে আসিম মুনির বলেন, তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেওয়া হবে না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন